বাংলার যুব সাথী ২০২৬: আবেদন, যোগ্যতা ও সুবিধা
পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলার যুব সাথী ২০২৬ শিক্ষিত কর্মহীন যুবকদের সাহায্য করার লক্ষ্য নিয়ে এসেছে। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সের মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ১লা এপ্রিল ২০২৬ থেকে আবেদন শুরু হবে এবং প্রত্যেক প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি স্থানান্তরিত হবে।
যোগ্যতা
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর
সর্বনিম্ন মাধ্যমিক পাশ
কোন সরকারি আর্থিক ভাতার সুবিধা গ্রহণ করছেল না এমন বেকার যুবক-যুবতী
আবেদন প্রক্রিয়া
আবেদন করা যাবে অনলাইনে বা অফলাইনে। অফলাইন আবেদন করার জন্য অফিসিয়াল PDF ফর্ম ডাউনলোড করে নিকটস্থ দুয়ার সরকার ক্যাম্প বা বিডিও অফিসে জমা দিতে হবে। আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, মাধ্যমিক এডমিট কার্ড, পরীক্ষার মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (আধার লিঙ্ককৃত), পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর।
সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে যুব সমাজ আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে, উচ্চ শিক্ষার এবং চাকরির প্রস্তুতির জন্য মনোযোগ দিতে পারবে। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে যা মোট ১৮,০০০ টাকা প্রতিবছর। বাংলার যুব সাথী প্রকল্প শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক পদক্ষেপ।













